হোল্ডিং সংক্রান্ত তথ্য
টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভার হোল্ডিং সংখ্যা ৫৬৬৩টি।
টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভার হোল্ডিং সংখ্যা ৫৬৬৩টি।
টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভার ২০১১-২০১৫ এবং ২০১৫-২০১৬ সালে অডিটের আপত্তিকৃত সংখ্যা ১১ টি। এর মধ্যে ব্রডশিটে জবাব প্রেরণের সংখ্যা ১১টি। নিস্পত্তিকৃত অডিট আপত্তি ০১টি। অনিস্পত্তিকৃত অডিট আপত্তির সংখ্যা ১০টি। যার ত্রিপক্ষীয় সভার প্রক্রিয়া চলমাল।
টাঙ্গাইল জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী বাসাইল পৌরসভা বাসাইল ইউনিয়নের ছয়টি ওয়ার্ড বিলুপ্ত করে উপজেলা সদরের ছয়টি মৌজার মধ্যে নয়টি ওয়ার্ডের সমন্বয়ে ১৫ মার্চ ২০১১, গঠিত হয়। যার কার্যক্রম শুরু হয় ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে।
বাসাইল পৌরসভা ‘খ’ শ্রেণীর পৌরসভা। বাসাইল পৌর এলাকার আয়তন ১৬.৩৪ বর্গ কিলোমিটার। লোক সংখ্যা ২৩,৭৯৪ জন (আদম শুমারী ২০২২ অনুযায়ী)। যার মধ্যে পুরুষ রয়েছেন ১১,৬৯৩ জন, আর নারী ১২,১০১ জন। ভোটার সংখ্যা ১৮,৪৩৭ জন। শিক্ষার হার শতকরা ৭৮ ভাগ। হোল্ডিং সংখ্যা ৫,৬৩৩ টি। স্যানিটেশন ব্যবস্থা শতভাগ।
বাসাইল পৌর এলাকায় ২৮টি মহল্লা রয়েছে। এছাড়া একটি শহীদ মিনার, একটি স্মৃতিসৌধ, একটি সরকারি কলেজ, একটি বেসরকারি কলেজ, একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, দুইটি মাধ্যমিক বিদ্যালয়, ১৯টি মাদ্রাসা, ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০টি কিন্ডার গার্টেন, ৩৯টি মসজিদ, ২৩টি মন্দির, একটি ঈদ গাঁ মাঠ, একটি সরকারি হাসপাতাল, পাঁচটি বেসরকারি ক্লিনিক, একটি হেলিপ্যাড, দুইটি শ্মশান ঘাট, একটি পানি শোধনাগার, একটি হাট, একটি কসাইখানা, একটি ফায়ার সার্ভিস স্টেশন, একটি বাস স্টেশন রয়েছে।